কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সাবেক হুইপ কমলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। ছবি : সংগৃহীত
সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ, কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দেড়শ জনকে। শনিবার (১৭ আগস্ট) মডেল থানা পুলিশের এসআই সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অন্য আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, কাউন্সিলর সালাহ উদ্দিন সেতু, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জুয়েল আহমেদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী।

কক্সবাজার মডেল থানার ওসি রকিবুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি চালান আসামিরা। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হন। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা না গেলেও সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষ করে শনিবার পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়।

কক্সবাজার মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শনিবার মামলাটি এফআইআরভুক্ত হয়েছে। মামলায় এজহারভুক্তনামীয় আসামি ১২ জন এবং অজ্ঞাতনামা আসামি দেড় শত জন। ভিডিও ফুটেজ দেখে দেখে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১০

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১১

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১২

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৩

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৫

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৬

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৭

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৮

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৯

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

২০
X