নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুল চিকিৎসায়’ ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

আসিফ হোসেন। ছবি : কালবেলা
আসিফ হোসেন। ছবি : কালবেলা

নাটোরে মাথার টিউমার অপারেশনের সময় ‘ভুল চিকিৎসায়’ আসিফ হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৯ আগস্ট) বিকেলে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আসিফ রাজশাহীর পুঠিয়া থানার দমদমা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শিশু আসিফের মাথায় একটি টিউমার দেখা যায়। বিষয়টি নিয়ে শিশুটির বাবা আসাদুল পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে পরামর্শ করে। আসাদুলকে পল্লী চিকিৎসক হাবিব অপারেশন করার পরামর্শ দেন। সেই কথা অনুযায়ী বুধবার সকালে শিশুটিকে হাবিবের রেনু ফার্মেসিতে আসেন শিশুর বাবা, মা ও স্বজনরা।

ওসি জানান, দুপুরে শিশু আসিফের মাথার টিউমার অপারেশন করেন পল্লী চিকিৎসক হাবিব। এ সময় তার ভুল অপারেশনে শিশুটির অবস্থার অবনতি হলে হাবিব শিশুটি ঘুমচ্ছে বলে তার বাবা-মাকে জানান। এ সময় হাবিবের কথা এলোমেলো মনে হলে শিশু আসিফের স্বজনরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। পরে স্থানীয়রা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

একপর্যায়ে সেই চিকিৎসককে অবরুদ্ধ করে সেনাবাহিনীসহ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিব ও তার বাবা ফার্মেসি মালিক হাছেন আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১০

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১১

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১২

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৩

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১৪

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১৫

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১৬

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৭

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৮

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৯

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

২০
X