নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে লাইটার জাহাজডুবি, নাবিকসহ জীবিত উদ্ধার ১২

হাতিয়ার মেঘনা নদীতে লাইটার জাহাজডুবি। ছবি : কালবেলা
হাতিয়ার মেঘনা নদীতে লাইটার জাহাজডুবি। ছবি : কালবেলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ওয়াটার হেভেন করপোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। পরে জাহাজের চার নাবিক ও আট কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। জাহাজে টাইলস তৈরির ৭০০ টন সিরামিকের গুঁড়া রয়েছে।

সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন জাহাজডুবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি উদ্ধার হওয়া নাবিকদের বরাত দিয়ে বলেন, জাহাজটি সিরামিকের গুঁড়া নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর এক কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দিলে জাহাজটির নিচের তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়।

এ সময় স্থানীয় জেলেরাসহ নাবিকরা চেষ্টা চালিয়েও জাহাজটিকে ডুবে যাওয়ার থেকে রক্ষা করতে পারেনি। পরে স্থানীয় জেলেরা জাহাজে থাকা চার নাবিক ও আট কর্মচারিকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মঙ্গলবার (১ আগস্ট) সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা যায়নি।

হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অমিত সাহা বলেন, জাহাজের মালিক জামাল হোসেন বিষয়টি নৌপুলিশকে অবহিত করেছেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X