বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বোমা মেরে অতঃপর কুপিয়ে ছিনতাই

ছিনতাইয়ে আহত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা
ছিনতাইয়ে আহত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে কুপিয়ে ও বোমা মেরে মোটরসাইকেল এবং টাকা ছিনতাই করেছে একদল অজ্ঞাত ছিনতাইকারী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মাজেদুর রহমান (৩৫) ও মিরাজ আলীকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মাজেদুরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল প্রেরণ করেছে গাংনী হাসপাতাল কর্তৃপক্ষ।

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্লোব ফার্মাসিউটিক্যালস লি.-এর ভেটেরিনারি প্রমোশন অফিসার মাজেদুর রহমান ও ইথিক্যাল ফার্মাসিউটিক্যালস বিক্রয় প্রতিনিধি মিরাজ আলী কর্মসূত্রে গাংনী শহরের বসবাস করেন। শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেলযোগে তারা দুজন পেশাগত দায়িত্বের অংশ হিসেবে করমদি ও তেঁতুলবাড়ীয়া এলাকার ফার্মেসিগুলোতে টাকা আদায় করতে গিয়েছিলেন।

টাকা আদায় শেষে গাংনী শহরে ফিরছিলেন তারা। তেঁতুলবাড়ীয়া-করমদি সড়কের করমদি গ্রামের ব্রিজের পাশে পৌঁছলে কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা মাজেদুর রহমান ও মিরাজ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ২০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত ডিসকভারি (১০০ সিসি) মোটরসাইকেল ছিনিয়ে নেন। জীবন রক্ষায় মাজেদুর রহমান চিৎকার দিলে তার ওপরে একটি বোমা নিক্ষেপ করে সটকে পড়ে ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ বলেন, মাজেদুর রহমানের বাম হাত ধারালো অস্ত্রের কোপে এবং বোমাঘাতে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। এ ছাড়াও তার ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে বোমাঘাতের ক্ষত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অপরজন মিরাজ আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আহতদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন গাংনী থানার এসআই কামরুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X