চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে স্লিপার বাস

দুমড়েমুচড়ে গেছে বাসের সামনের অংশ। ছবি : কালবেলা
দুমড়েমুচড়ে গেছে বাসের সামনের অংশ। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নাহিদ নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার উজিরপুর ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ (৪৬) শ্যামলী পরিবহনের স্লিপার বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নোয়াবাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী স্লিপার বাসটি চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নাহিদসহ পাঁচজন আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়ক থেকে স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X