রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কর্মীর হাঁসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজনৈতিক দ্বন্দের জেরে আওয়ামী লীগের এক কর্মীর হাঁসুয়ার কোপে সাদ্দাম হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। এ সময় নিহতের বড় ভাই বুলবুল হোসেন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুরইল ইউনিয়নের পালশা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার ধুরইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পালশা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

রাজশাহীর মোহনপুর থানার ওসি আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় কোন্দলের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারী আওয়ামী লীগ কর্মী একসার আলীকে আটক করেছি। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১০

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১১

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১২

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৪

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৫

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৭

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৮

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৯

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

২০
X