মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আ. লীগের সময় আলেম সমাজ বেশি নিপীড়নের শিকার হয়েছে’

মানিকগঞ্জের সিংগাইরে হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। ছবি : কালবেলা
মানিকগঞ্জের সিংগাইরে হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশের আলেম সমাজ বেশি নিপীড়নের শিকার হয়েছে। শেখ হাসিনা মনে করেছিল নির্যাতন চালিয়ে হেফাজতে ইসলামকে নিস্তব্ধ করা যাবে। নির্যাতন ও জুলুমের মাধ্যমে অন্য কাউকে ভয় দেখানো যায়, ইসলামের সৈনিকদের দমিয়ে দেওয়া যায় না। শেখ হাসিনা নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিংগাইরে হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতের নেতাদের গণহত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও মিথ্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণের বিচার দাবিতে এ সমাবেশ হয়।

মামুনুল হক বলেন, বিগত সরকারের দোসররা চেয়েছিল শিক্ষাব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী একটি প্রজন্ম প্রতিষ্ঠা করতে। এ দেশের মানুষ বুকের রক্ত দিয়ে সে ষড়যন্ত্র মোকাবিলা করেছে। তিনি বলেন, পাশের দেশ ভারতে দুদিন পরপর আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে। তারা আমার নবীজিকে কটূক্তি করবে আর আপনারা ইলিশ রপ্তানি করবেন- এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। দরকার হলে আমরা বুকে পাথর বাঁধব, তবু নবীর ওপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপস নয়।

সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। আরও বক্তব্য দেন- সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমাদ আলী কাসেমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X