কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মহানবীর অপমানে সমগ্র মুসলিমের অপমান’

প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদের। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদের। ছবি : কালবেলা

বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের বলেছেন, মুসলমান সম্প্রদায়ের অহংকার, ভালোবাসা ও সম্মান প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে ভারতে। মহানবীর অপমানে সমগ্র মুসলিমের অপমান।

রোববার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিডিপিপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আব্দুল কাদের বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, প্রায়ই তাদের বিভিন্ন ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেন- যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে।

তিনি বলেন, আমরা সবাইকে সম্মান করি, কিন্তু আমার নবীকে নিয়ে কেউ নেতিবাচক কথা বললে আমরা সেটি মানব না। আমরা মহানবীকে নিয়ে কটুক্তিকারী রামগিরি নিতিশ এবং মুসলিমদের হুমকি দেয়া নীতিশ রানের কঠোর শাস্তি দাবি করছি।

একই সঙ্গে ইসরায়েলকে ফিলিস্তিন এবং লেবাননে হামলা বন্ধ করার আহবান জানাচ্ছি। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ সকল মানবাধিকার সংস্থাকে বলব- মুখ বন্ধ না করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

এ সময় বাংলাদেশের সকল জনগণকে এক হয়ে একটি সুন্দর দেশ গড়ার আহবান জানান বিডিপিপির এই চেয়ারম্যান।

বিডিপিপির যুগ্ম মহাসচিব মো. শামীম জোয়ার্দারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, মহাসচিব হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার বিল্লাল হোসেন, শওকত হোসেন, যুববিষয়ক সম্পাদক এস এম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, গণফোরামের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১০

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১১

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১২

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৩

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৪

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৫

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৬

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৭

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৮

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৯

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

২০
X