মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুকুর থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

পুকুর থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধারের পর তার বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
পুকুর থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধারের পর তার বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর শাহজাহান শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির নিকটে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। নিহত শাহজাহান মদের নেশাগ্রস্ত ছিলেন দাবি করেছে পরিবার।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এদিন স্থানীয় এলাকায় তাকে অনেকে মদ্যপ অবস্থায় দেখতে পায়, পরে নিখোঁজ হন তিনি। গতকাল শুক্রবার স্থানীয় কাঁঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে খবর দিলে উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী শিমা বেগমসহ কয়েকজন স্বজন বলেন, প্রায়ই নেশা করে বাড়ি ফিরতেন শাহজাহান। গত বৃহস্পতিবার সে আর বাসায় ফেরেনি। মরদেহ উদ্ধারের পরও মুখে মদের দুর্গন্ধ বের হচ্ছিল। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না, কারও বিরুদ্ধে তাই তাদের অভিযোগ নেই।

শ্রীনগর থানার ওসি ইয়াসিন মুন্সি কালবেলাকে বলেন, পরিবার জানিয়েছে বিয়ের আগে থেকে নিহত শাহজাহান মদপান করত। নিহতের বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু তার মুখে মদের অস্তিত্ব পাওয়া গেছে, তাই ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X