নরসিংদী (শিবপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মানসিক প্রতিবন্ধী তরুণকে শারীরিক নির্যাতনের পর ভিডিও ধারণ

শিবপুরের মানসিক প্রতিবন্ধী তরুণ শাওন। ইনসেটে মারধরের দৃশ্য। ছবি : সংগৃহীত
শিবপুরের মানসিক প্রতিবন্ধী তরুণ শাওন। ইনসেটে মারধরের দৃশ্য। ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শাওন (২০) নামের মানসিক প্রতিবন্ধী এক তরুণকে রাস্তা থেকে ডেকে নিয়ে রাতের আঁধারে শারীরিক নির্যাতন করে ভিডিও দৃশ্য ধারণের অভিযোগ উঠেছে।

সোমবার (৩১ জুলাই) রাতে উপজেলার সাধারচর ইউনিয়নের সৈদেরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : যুবক-যুবতীকে জুতার মালা পরিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

নির্যাতনের ঘটনায় প্রতিবন্ধীর বাবা মামুন বাদী হয়ে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে এ ঘটনা তদন্ত করছে পুলিশ।

অভিযোগকারী জানান, সাধারচর গ্রামের আনোয়ারের ছেলে চেয়ারম্যানের পালিত মাস্তান আশ্রাফ ও জাকিরের ছেলে সাকিবের নেতৃত্বে গড়ে উঠেছে একটি বিশাল বাহিনী। আর এই বাহিনীর সদস্যদের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হামলা ও হয়রানির ভয়ে প্রতিবাদ না করে নীরবে সব মেনে নিতে হয়। ঘটনার দিন আমার মানসিক প্রতিবন্ধী ছেলেকে রাস্তা থেকে ডেকে নিয়ে কলাবাগানে নিয়ে দীর্ঘক্ষণ শারীরিক নির্যাতন করে। শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে এবং অসামাজিক কার্যকলাপের স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করে ভিডিও ধারণ করে তারা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদ আহমেদের মাধ্যমে এই ভিডিওগুলো আমি পাই। ভিডিওতে দেখা যাচ্ছে, আশরাফ ও তার সহযোগী জহিরুল হোসেনের ছেলে মাসুম (২০), আজি মিয়ার ছেলে সুমনসহ (২৪) আজ্ঞাত পাঁচ থেকে সাতজন বিভিন্নভাবে ভয়ভীতি ও মারধর করে অসামাজিক কার্যকলাপের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। আমার ছেলে বাড়ি থেকে বেশিদূর গেলে রাস্তা ভুলে যায়। কোনো কথা ঠিকমতো বলতে পারে না।

‘ইউপি চেয়ারম্যান তাদের বিরুদ্ধে বিচার না করায় আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমি পুলিশ ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমার পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার মেয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে। এর আগেও আমার এ প্রতিবন্ধী ছেলেকে হাঁস চুরির অপবাদ দিয়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করেছিল।’

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদ আহমেদ জানান, এটা তেমন কিছু ঘটনা ঘটেনি, তাকে শাসন করা হয়েছে। এ বিষয়ে তার মা একটু বেশি বাড়াবাড়ি করতেছে। এ ছাড়াও প্রতিবন্ধী শাওনকে তার বাবা অনেক নির্যাতন করে। অভিযোগ করে আপস মীমাংসা করে কিছু পাওয়ার জন্য।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিষয়টি সম্পর্কে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১০

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১১

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১২

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৩

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৪

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৫

বেদনার আকাশ

১৬

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৭

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৮

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৯

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

২০
X