কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে বিলুপ্তির পথে শীতলপাটি তৈরির পাটিবেত

নীলফামারীর কিশোরগঞ্জে শীতলপাটি তৈরির মুর্তার একটি খেত। ছবি : কালবেলা
নীলফামারীর কিশোরগঞ্জে শীতলপাটি তৈরির মুর্তার একটি খেত। ছবি : কালবেলা

নীলফামারীর কিশোরগঞ্জে শীতলপাটি তৈরির মুর্তা বা পাটিবেত চাষ কমে গেছে। এতে কাঁচামালের অভাবে পাটির কারিগররা বিপাকে পড়ছেন। বেড়েছে দামও।

স্থানীয় ভাষায় এ পাটিবেত ‘মোতা’ নামে পরিচিত। এক সময় দেশের উত্তরবঙ্গ বিশেষ করে নীলফামারী জেলার প্রায় সবখানেই এর চাষ হতো।

কিশোরগঞ্জ উপজেলায় এ মুর্তার চাষ হতো বেশি। বর্তমানে এ উপজেলায় এটি বিলুপ্তপ্রায়।

মোতা চাষি মো. মজিবর রহমান বলেন, ‘উত্তর বঙ্গত যে যে উপজেলায় নীলফামারীর মেয়ে-ছওয়া ছিল, সে সে উপজেলায় মোতার চাষ হয়েছিল। নীলফামারী জেলাত কয়োটা উপজেলাত মোতা আবাদ হছিল, যা চোখে পড়ার মতো বিশেষ করে কিশোরগঞ্জ থানাত সউগ ইউনিয়নে আবাদ হছিল।’

তিনি আরও বলেন, ‘এখন আবাদ করতে খরচ ও পরিশ্রম বেশি হওয়ায় কমি গেইছে চাষাবাদ। ধরি নেন বাড়িত একশ মোতার শুটা থাকা মানে একশ মণ ঘরত বা মাচাত ধান থাকা। একান তেহাতা শপ বানাইলে যা টাকা হতো তা দিয়ে চাউল-ডাউলসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনা যেত। এখনকার মানুষ আলসিয়া হয়া গেইছে।’

ব্যবসায়ী রমজান আলি বলেন, ‘কিশোরগঞ্জ বাজারে মুর্তার কদর ছিল প্রচুর। অনেক দূর-দূরান্তর থেকে পাইকার এসে শীতলপাটির কাঁচামাল কিনে নিতেন। এসব সারা দেশে সরবরাহ করা হতো। এখন এ কৃষিপণ্য বিলুপ্তের পথে।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, ‘আমরা শীতলপাটির মুর্তা চাষিদের প্রশিক্ষণ ও ভর্তুকির মাধ্যমে এর চাষাবাদ ধরে রাখার পদক্ষেপ নেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘যারা হস্তশিল্প হিসেবে শীতলপাটির মুর্তা চাষে আগ্রহী, তাদের তালিকা করে সহযোগিতা করা হবে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X