সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৯

শ্যামনগর থানা। ছবি : সংগৃহীত
শ্যামনগর থানা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে যাতায়াতের পথ নিয়ে বিরোধের জেরে গোলাম হোসেন মোড়ল (৬০) নামের এক চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হাসুয়া উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন মোড়ল জাবাখালী গ্রামের মৃত হামেজ উদ্দিন মোড়লের ছেলে।

শনিবার রাতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নিহতের বাড়িতে যাতায়াতের পায়ে চলা পথ বন্ধ করাকে কেন্দ্র করে গোলাম হোসেন মোড়লের সঙ্গে প্রতিবেশী ইমান আলী মোড়ল ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আগামী ২২ ডিসেম্বর সালিশ বৈঠকের দিন ধার্য করেছিলেন।

এর আগেই শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় গোলাম হোসেনকে রাস্তায় আটক করে প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় সকাল ১০টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম, ফারুক হোসেন, সেলিম মোড়লসহ নারী সদস্যদের নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ছুরি ও হাসুয়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X