দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হাল চাষের শতবর্ষী ঐতিহ্য

লাঙল-জোয়ালে গরু দিয়ে হাল চাষ করছেন কৃষক। ছবি : কালবেলা
লাঙল-জোয়ালে গরু দিয়ে হাল চাষ করছেন কৃষক। ছবি : কালবেলা

গ্রামবাংলার কৃষি সংস্কৃতিতে যুগে যুগে বলদ, লাঙল আর জোয়ালের ছিল গভীর সম্পর্ক। কাকডাকা ভোরে গরু নিয়ে মাঠে নামার দৃশ্য ছিল নিয়মিত দৃশ্যপট। তবে আধুনিক যান্ত্রিক কৃষির ঢেউয়ে পটুয়াখালীর দুমকি উপজেলায় সেই ঐতিহ্য প্রায় বিলীন হয়ে গেছে।

কৃষকরা জানান, গরু দিয়ে চাষে জমি গভীরভাবে নরম হতো, গরুর পায়ের কাদা তৈরির প্রক্রিয়া ও গোবর জমির উর্বরতা বাড়াত। তবু সেসব সুবিধা টিকতে পারেনি সময়ের গতিতে। ট্রাক্টর ও পাওয়ার টিলারে কম পরিশ্রমে, অল্প সময়ে ও তুলনামূলক কম খরচে জমি প্রস্তুত হওয়ায় কৃষকরা আর বলদের ওপর নির্ভর করছেন না।

ফলে এক সময় যে পেশায় গ্রাম ঘর মুখর ছিল, তা এখন প্রান্তিক কৃষকদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। কাজ কমে যাওয়ায় বহু বলদ-নির্ভর হালচাষি পেশা বদলাতে বাধ্য হচ্ছেন।

উপজেলার রাজাখালী গ্রামের কৃষক আবদুল মজিদ হাওলাদার পুরোনো স্মৃতি মনে করে বলেন, শৈশবে হাল চাষ করেই বড় হয়েছি। বাড়িতে কয়েক জোড়া বলদ, কাঠের লাঙল ও বাঁশের জোয়াল ছিল। এখন সেসব আর চোখেই পড়ে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান কালবেলাকে বলেন, পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী এ কৃষি পদ্ধতি সময়ের বাস্তবতায় পিছিয়ে পড়েছে। গরু ও লাঙল গ্রামবাংলার সাংস্কৃতিক প্রতীক ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তিতে কম সময়ে কম খরচে বেশি ফলন মিলছে। সামনে কৃষি আরও প্রযুক্তিনির্ভর হবে।

গ্রামবাংলার প্রাকৃতিক স্মৃতি, কৃষকের কাঁধের জোয়াল আর মাঠ জোড়া লাঙল কাটার শব্দ— সব মিলিয়ে এক দীর্ঘ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। আধুনিকতার লাভ থাকলেও, ইতিহাসের ওই দৃশ্যগুলো এখন কেবল স্মরণেই বেঁচে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X