নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক : পররাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টার তৌহিদ হোসেন। ছবি : কালবেলা
নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টার তৌহিদ হোসেন। ছবি : কালবেলা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. এম তৌহিদ হোসেন বলেছেন, যে কোনো দেশ যে কাউকে ট্রাভেল কার্ড ইস্যু করতে পারে। সেটা আমার ঠেকানোর সুযোগ নেই। তবে কোনো মামলায় কোর্ট থেকে যদি বলা হয় তাকে হাজির করতে হবে তখন আমরা তাকে হাজির করার ব্যবস্থা করব। আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক।

শনিবার (১২ অক্টোবর) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নরসিংদীর সেবাসংঘ মন্দির পরিদর্শনকালে তৌহিদ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ দেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ড. এম তৌহিদ হোসেন বলেন, সারা দেশে দুর্গাপূজা সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় তার সঙ্গে ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবাসংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, পৌরসভা পূজা বিসর্জন কমিটির সভাপতি কাজল সাহা ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X