চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

জয়নাল আবদীন। ছবি : সংগৃহীত
জয়নাল আবদীন। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জগন্নাথদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবদীন (৫৫) জগন্নাথদীঘি ইউনিয়ন মধ্যম সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। তিনি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

দুর্ঘটনার তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা আব্দুল জব্বার।

তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে জয়নাল আবদীনকে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত জয়নালকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিফাতুল হক তাসবি জানান, স্কুল শিক্ষক জয়নাল আবদীনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম মিয়াবাজার ফাড়ি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X