কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হামলায় নিহত বেড়ে ২১

পাকিস্তানের একটি এলাকায় পুলিশের ওপর হামলা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের একটি এলাকায় পুলিশের ওপর হামলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চালানো সমন্বিত হামলায় নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোররাতে স্থানীয় সময় প্রায় ৩টা থেকে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় একযোগে হামলা শুরু হয়। সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা কোয়েটার একাধিক পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা চালায়।

এএফপি জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) শনিবারের হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক ও আত্মঘাতী হামলা চালিয়েছে।

এএফপির বরাতে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলাগুলো ছিল সুপরিকল্পিত ও সমন্বিত এবং ১২টির বেশি স্থানে একযোগে আঘাত হানা হয়। পাল্টা অভিযানে অন্তত ৬৭ জন বিএলএ যোদ্ধা নিহত হয়েছেন। এতে গত ৪৮ ঘণ্টায় নিহত যোদ্ধার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, অধিকাংশ হামলাই নিরাপত্তা বাহিনী ব্যর্থ করে দিয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এক বিবৃতিতে বলেন, হামলাগুলো চালিয়েছে ‘ফিতনা আল-হিন্দুস্তান’। সরকারি ভাষায় যা বিএলএকে বোঝাতে ব্যবহৃত হয়। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী ও ‘চিরশত্রু’ ভারত এই গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে হামলা প্রতিহত করার কথা জানান। তিনি ভারতকে বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারত সরকার এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আল জাজিরা জানিয়েছে, হামলার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য অপহৃত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় ইন্টারনেট ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভিযান চলছে।

এই হামলার একদিন আগেই পাকিস্তানের সামরিক বাহিনী বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছিল। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, গত ১২ মাসে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ৭০০-র বেশি সন্ত্রাসীকে নির্মূল করেছে। শুধু গত দুই দিনেই প্রায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব হামলা আমাদের সন্ত্রাসবিরোধী সংকল্প দুর্বল করতে পারবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X