ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বোনের বিয়েতে বিদ্যুৎস্পর্শে ভাইয়ের মৃত্যু

বিপ্লব বর্মন। ছবি : সংগৃহীত
বিপ্লব বর্মন। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে বোনের বিয়েতে বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বেতদীঘি ইউনিয়নের চকমথুরা গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত বিপ্লব বর্মণ (২৫) চকমথুরা গ্রামের বলাই চন্দ্র বর্মণের ছেলে এবং শিক্ষিকা শম্পা রানীর চাচাতো ভাই। বিপ্লব বিরামপুর সরকারি কলেজের স্নাতক (পাস) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৪ নম্বর বেতদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আবদুল কুদ্দুস।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর থেকেই বিপ্লব বর্মণের পাশের বাড়ির চাচাতো বোন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা রানীর বিয়ের আয়োজন চলছিল। এরই অংশ হিসেবে নির্ধারিত প্যান্ডেলে অতিথিদের দুপুরে খাওয়ার পরিবেশন চলছিল। অতিথিদের সার্বিক দেখাশোনার দায়িত্ব পালন করছিলেন বিপ্লব বর্মণ। দুপুরের খাওয়া-দাওয়া শেষে প্যান্ডেলের গেটের সামনে থাকা বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যানটি সরাতে যান তিনি। কিন্তু ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় ধরার সঙ্গে সঙ্গে বিপ্লব বর্মণ বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ফ্যানটি তার শরীরের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লব বর্মণকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, যুবকের মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X