পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পুলিশের আইজিপি ময়নুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পুলিশের আইজিপি ময়নুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত শেষে আবু সাঈদের বাবা-মাসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ, পুলিশ সুপার শরীফ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, রাকিব হাসান, তরিকুল ইসলাম, সদর থানার ওসি এমএ ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, আইজিপি ময়নুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরের পার্কের মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের ছাত্র আবু সাঈদ নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X