নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন পূর্ণতা পাবে : ড. মঈন খান

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন পূর্ণতা পাবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ৫ আগস্ট ছিল গণতন্ত্র উত্তোরণের প্রথম ধাপ। প্রথম ধাপে যেমন দেশের মানুষ স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে, তেমনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সে আন্দোলনের পূর্ণতা আসবে। এ দেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দেবে।

তিনি বলেন, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনে বাংলাদেশকে একটি সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। লুটপাট বা চুরির দেশ হিসেবে নয়।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ করেছেন

বাংলাদেশ ১৬ বছর ধরে কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল : তারেক রহমান 

তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত এইচএসসি শিক্ষার্থী রানা মারা গেছেন

আইফোনের জন্য বন্ধুকে খুন!

আন্তর্জাতিক মানবাধিকার দিবস / মানবাধিকারের মানদণ্ড যেন অদৃশ্য নির্দেশনায় বাধা 

হত্যাযজ্ঞের বেদনায় এক বীর মুক্তিযোদ্ধার ভয়ংকর প্রতিশোধ এবং স্বাধীনতার গল্প

তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে : আইন উপদেষ্টা

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যা বললেন আসিফ মাহমুদ

বিশ্লেষণ / ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়  6sense HQ-এর নতুন উদ্যোগ

১০

বন্দি বিনিময় / ৩২ বাংলাদেশিকে ফেরত দিয়ে ৪৭ জনকে নিয়ে গেল ভারত

১১

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি

১২

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

১৩

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ ৪ উপায়

১৪

প্রফুল্ল চাকীর শেষ স্মৃতি চিহ্নটুকু হারিয়ে যেতে বসেছে

১৫

বিএসএফকে নিয়ে কড়া মন্তব্য মমতার

১৬

সংসার চালাতে ঘাস বেচেন ‘মাস্টার’ হামিদ

১৭

চট্টগ্রাম বন্দরে এবার নিষিদ্ধ ঘনচিনির চালান জব্দ

১৮

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

১৯

বন্যার ধ্বংসস্তূপ সরাতে নামানো হয়েছে হাতি

২০
X