কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা আবারও রক্তপাতের উসকানি দিচ্ছেন’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে আবারও রক্তপাতের উসকানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর আজিমপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং চিকিৎসাবিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, রোববারও শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে তিনি যুবলীগ-ছাত্রলীগকে বলছেন, সর্বোচ্চ প্রতিরোধ করো। অর্থাৎ রক্তপাতের হুমকির কথা তিনি বলেছেন। পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে আমি বলি, জন্মের পরে তার মুখে করলার রস চিপে দেওয়া হয়েছিল। আমাদের দেশে সাধারণত জন্মের পর বাচ্চাদের মধু খাওয়ানো হয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলন অতিরঞ্জিত কিছু করার কারণে কোনোভাবেই যেন ব্যর্থ না হয়, সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই সতর্ক থাকতে হবে। কারণ, শেখ হাসিনা বসে নেই, তার আশ্রয়দাতারা বসে নেই।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, যেসব গণমাধ্যম নির্লজ্জের মতো শেখ হাসিনার পদতলে বসে চামচামি করেছে, তার প্রতিটি অপকর্মকে যারা বৈধতা দিয়েছে, তাদের বিষয়ে তো আপনারা কিছু বলেন না। শুধু রাষ্ট্রপতিকে নিয়েই আপনারা ব্যস্ত। রাষ্ট্রপতি থাকল কী থাকল না, তা নিয়ে আমরা দেশে কেন জটিলতা তৈরি করছি? কেন আমরা দেশে সংকট ডেকে নিয়ে আসব? এটি মুখ্য বিষয় নয়। আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি। তার দোসরদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, গণতন্ত্রের যাত্রাপথে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অবদান দেশের মানুষ ইতিহাসে লিখবে। একটি সোনালি অধ্যায় রচিত হবে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করা যাবে না যাতে সংবিধান বহির্ভূত কোনো কিছু হওয়ার শঙ্কা থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X