কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর-৪ আসনে নির্বাচনী সমন্বয়ক যুবদলের তারেকুর

যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমান। ছবি : সংগৃহীত
যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমানকে।

তিনি এ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব পাওয়ার পর তারেকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার যুবদল নেতাকর্মীদের পৃথকভাবে দায়িত্ব বণ্টন করে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে কাজ জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ বিষয়ে তারেকুর রহমান বলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ একজন জনপ্রিয় ও দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা। দলীয় নির্দেশনা অনুযায়ী এবং আমাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।

তিনি আরও বলেন, এরই মধ্যে স্থানীয় যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৃথক পৃথক দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে চাঁদপুর-৪ আসনে যুবদলের সমন্বয় কার্যক্রম আরও জোরদার করতে আরও তিনজনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা নাজমুল হাই রায়হান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X