মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জে ট্রলারডুবি

যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জে ট্রলারডুবি। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জে ট্রলারডুবি। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ৯ জন নিহতের ঘটনায় সিরাজদিখান যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধের মামলা করা হয়েছে। গত রোববার ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. রুবেল শেখ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

এর মধ্যে ড্রেজার-বালু ব্যবসায়ী সিরাজদিখান উপজেলা যুবলীগ নেতা জাহিদ শিকদার ও ছাত্রলীগের নেতা পারভেজরে নাম রয়েছে। জাহিদ শিকদার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও পারভেজ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। মামলায় বাল্কহেডের মালিক ও সুকানিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক মইনুল হোসেন নাহিদ জানিয়েছেন, জাহিদ ও পারভেজ আগে বালুর ব্যবসা করতো এখন করে না। তবে পারভেজ ঠিকাদারি করে। তাদের দুজনকে এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার তিনদিন অতিক্রম হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় হতাশ ভুক্তভোগীর পরিবার। মামলার বিষয়ে যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতার সঙ্গে যোগিযোগ করা সম্ভব হয়নি।

লৌহজং থানার ওসি ইমাম হোসেন জানান, জাহিদ ও পারভেজ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কিনা সেটা জানিনা। মামলাটি আমাদের থানায় হওয়ার পর নৌ-পুলিশ মামলাটি নিয়ে গিয়েছে তারাই বিষয়টি তদন্ত করবে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সুকানি ও ড্রাইভারসহ সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে পিকনিকবাহী ট্রলার ডুবে যায়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১০

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১১

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১২

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১৩

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১৪

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৭

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৮

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

২০
X