নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

নিহত আনিকা। ছবি : কালবেলা
নিহত আনিকা। ছবি : কালবেলা

নরসিংদীর মনোহরদীতে আনিকা নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন তার খালা পাপিয়া আক্তার।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন আব্দুস সাত্তার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনিকা (১৫) বেলাব উপজেলার পোড়াদিয়া গ্রামের শাহাজাদা নূরে আলমের মেয়ে। সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত পাপিয়া আক্তার (৪৯) মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী। মায়ের নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করার সুবাদে খালা পাপিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করত আনিকা।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীরা তার বাড়িতে ঢুকে তার বোনের মেয়ে আনিকার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পাপিয়াকে আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ জুয়েল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের খালা পাপিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা চাপাতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১০

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১১

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১২

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১৩

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৪

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১৫

আগুনে পুড়ল বিদ্যালয়

১৬

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৭

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৮

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৯

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

২০
X