সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হলেন সুদীপ রঞ্জন সেন

সুদীপ রঞ্জন সেন বাপ্পু। ছবি : কালবেলা
সুদীপ রঞ্জন সেন বাপ্পু। ছবি : কালবেলা

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। এতে সিলেট থেকে ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন রাজনীতিক ও সমাজকর্মী সুদীপ রঞ্জন সেন বাপ্পু।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান করে গঠিত ২৫ সদস্যের এ বোর্ডের মেয়াদ তিন বছর। তবে প্রয়োজনে সরকার যেকোনো সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে।

গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। এ বোর্ডের মূল লক্ষ্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কল্যাণ সাধন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সংস্কার।

নগরীর শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা সুদীপ রঞ্জন সেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখেন।

ট্রাস্টি মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সুদীপ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণ সাধনই আমার মূল কাজ হবে।

সুদীপ রঞ্জন সেনকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, সুদীপ রঞ্জন একজন পরীক্ষিত মানুষ, তার নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X