ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

করতোয়ায় নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ উদ্ধার

করতোয়া নদীতে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
করতোয়া নদীতে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিক ফাইজার রহমানের (৪৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুরের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিখোঁজ ফাইজার রহমানের লাশ উদ্ধারের চেষ্টা চালায়।

স্থানীয় লোকজনের বরাত থেকে জানা যায়, ইন্দোনেশীয় নাগরিক ফাইজার রহমান তাবলীগ জামাতের সঙ্গে উপজেলার কুলানন্দপুর এলাকার উত্তরপাড়া জামে মসজিদে কয়েক দিন আগে এসেছিলেন। সকালে তাবলীগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ফাইজার নিখোঁজ হয়। পরে গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। নিখোঁজ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া না গেলে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে ওই বিদেশি নাগরিকের লাশ নদী থেকে উদ্ধার করেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তাবলীগ জামাতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১০

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১১

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১২

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৩

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৪

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৫

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৭

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৯

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

২০
X