তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

উত্তরে হঠাৎ তীব্র শীত

তেঁতুলিয়ার শীতের সকালের স্থিরচিত্র। ছবি : কালবেলা
তেঁতুলিয়ার শীতের সকালের স্থিরচিত্র। ছবি : কালবেলা

হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বরাবরই শীতের প্রকোপ একটু বেশি হয়ে থাকে। তবে গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এতে হঠাৎ করেই তীব্র শীত দেখা দিয়েছে এ জেলায়।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে ছড়াচ্ছে সূর্যের আলো। শীতের পরশ ছড়াচ্ছে উত্তরাঞ্চলের এ জেলার জনপদে। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহেই তাপমাত্রা কমে শীতের মাত্রাটা কিছুটা বেড়েছে।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে উত্তরে জেলা পঞ্চগড়ের শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে। তবে অক্টোবর থেকেই শুরু হয় শীতের আমেজ। শীতকে কেন্দ্র করে বাজারগুলোতে ভাপা, চিতুয়া, পৌকন পিঠা উঠতে শুরু করেছে।

এদিকে হিমেল বাতাস বয়ে যাওয়ায় এখনও সেভাবে শীত না পড়ায় দিনে গরম ও রাতে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে, উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে।

পঞ্চগড় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনে দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১২

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৩

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৭

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৯

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

২০
X