জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্ধ সব চিনিকল চালু করবে সরকার’

জামালপুরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন লিপিকা ভদ্র। ছবি : কালবেলা
জামালপুরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন লিপিকা ভদ্র। ছবি : কালবেলা

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র বলেছেন, বন্ধ ছয় রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করবে সরকার। বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতোমধ্যেই টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিনির উৎপাদন বৃদ্ধির জন্য আখচাষিদের দ্রুত পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এ জন্য ইতোমধ্যেই জামালপুরের আখচাষিদের জন্য তিন কোটি টাকা পাঠানো হয়েছে।

লিপিকা ভদ্র জানান, তাকে প্রধান করে বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। ইতোমধ্যে টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সরকার বন্ধ চিনিকল চালু করবে। সবগুলো একসঙ্গে চালু করা সম্ভব না হলেও একটা বা দুটি চালু করবে, তারপর ধীরে ধীরে সব বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার।

তিনি বলেন, দেশের চিনির চাহিদা পূরণ করতে আখের উৎপাদন বাড়াতে হবে। চাষিরা যেন আখের উৎপাদন বাড়াতে আগ্রহী হয় সেজন্য সরকার কাজ করছে।

এ সময় তিনি উপস্থিত আখচাষিসহ উপস্থিত সবাইকে আখ উৎপাদন এবং চিনি উৎপাদনে মনোযোগী হওয়ার অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১০

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১১

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১২

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৩

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৪

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৬

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৭

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৮

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৯

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

২০
X