সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পিকনিকের খিচুড়ি রান্না করতে গিয়ে দগ্ধ ৩

একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধুদের সঙ্গে পিকনিকের খিচুড়ি রান্না করতে গিয়ে দগ্ধ হয়েছেন তিন যুবক। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পারভেজ আহমেদ, শরিফুল ইসলাম ও শিহাব মিয়া।

আহত শরিফুল ইসলাম বলেন, সন্ধ্যার পর তারাকান্দি পোগলদিঘা হাইস্কুলের পেছনে কয়েকজন বন্ধু মিলে খিচুড়ি রান্নার আয়োজন করেন। রান্নার সময় চুলায় খড়ি ঠিকমতো জ্বলছিল না। আগুন দ্রুত জ্বালাতে তারা খড়ির ওপর তারপিন তেল ঢেলে দেন। এতে মুহূর্তেই আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে তিনজনের শরীরে লাগে। তাদের মধ্যে পারভেজের সারা শরীরে আগুন ধরে যাওয়ায় মারাত্মকভাবে আহত হয়।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান শাওন বলেন, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় তিন যুবক হাসপাতালে আসেন। তাদের মধ্যে পারভেজের শরীরের অনেকটা অংশ পুড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X