গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু। ছবি : সংগৃহীত
৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু। ছবি : সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে সোমবার (১০ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম কালবেলাকে জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।

তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১০

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৩

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৪

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৫

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৬

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৮

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৯

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

২০
X