ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ
মোবারকগঞ্জ চিনিকল

ছাত্রলীগ-যুবলীগের ১৩৭ শ্রমিককে কাজে যোগদান করানোর চেষ্টা

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল। ছবি : সংগৃহীত
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল। ছবি : সংগৃহীত

দক্ষিণাঞ্চলের ভারী শিল্পপ্রতিষ্ঠান ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলটি (মোচিক) এখন ছাত্রলীগ ও যুবলীগ পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের সময় মোবারকগঞ্জ চিনিকলে ২০২৩-২৪ মাড়াই মৌসুমে অবৈধভাবে ১৩৭ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীকে দৈনিক হাজিরায় কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও আওয়ামী লীগের সাবেক এমপি আনারের ঘনিষ্ঠ বন্ধু গোলাম রসুল প্রায় সাড়ে ৫ কোটি টাকা ঘুষ নিয়ে অনভিজ্ঞ এসব দলীয় ক্যাডারকে শ্রমিক হিসেবে নিয়োগ দেন। তবে এসব শ্রমিক-কর্মচারীর কোনো নিয়োগপত্র নেই বলে অভিযোগ আছে।

এদিকে টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগকৃত শ্রমিকদের ফের কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন মিলটির এমডি সাইফুল ইসলাম। এ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে মোবারকগঞ্জ চিনিকল এলাকায়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে দৈনিক হাজিরার ভিত্তিতে মিলটির বিভিন্ন বিভাগে ১৩৭ কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, মিলের এমডি সাইফুল আলম ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মাথাপ্রতি চার লাখ টাকা করে নিয়ে তাদের তালিকা চিনিকল কর্তৃপক্ষের কাছে দেন। এসব শ্রমিকের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সহসভাপতি মিরাজুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর সজলসহ বেশিরভাগই ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান শ্রমিক ইউনিয়নের দুর্নীতিবাজ সভাপতি গোলাম রসুলসহ অবৈধভাবে নিয়োগকৃত অনেক কর্মচারী। এ অবস্থায় ১৩ ডিসেম্বর মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৪-২৫ অর্থবছরের আখ মাড়াই মৌসুম উদ্বোধনের আগেই জনবল সংকটের কথা বলে পলাতক যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের কাজে নেওয়ার তৎপরতা চালাচ্ছেন মোচিকের এমডি সাইফুল ইসলাম।

গত সোমবার এসব কর্মচারী ব্যবস্থাপনা পরিচালককে চাপ দিয়ে কাজে যোগদানের চেষ্টা করলে সাধারণ শ্রমিকরা এর বিরোধিতা করে তাদের ধাওয়া করেন। খবর পেয়ে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিলটির সাধারণ শ্রমিক ইলিয়াস রহমান মিঠু জানান, বিগত সরকারের সময়ে অবৈধভাবে ১৩৭ শ্রমিক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ওই সময় এসব শ্রমিকের ন্যূনতম সাক্ষাৎকারও নেওয়া হয়নি। সাবেক এমপি আনার ও তার বন্ধু গোলাম রসুল টাকার বিনিময়ে এসব শ্রমিককে নিয়োগ দেন বলে তিনি অভিযোগ করেন। আর এই অনৈতিক কাজে সহায়তা করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম।

শ্রমিক জবেদ আলী জানান, গত মৌসুমে নিয়োগ পাওয়া ১৩৭ জনের মধ্যে বেশিরভাগই ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের আবারও কাজে লাগাতে চাইলে সাধারণ শ্রমিকরা তাদের প্রতিহত করবে। ফলে এ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে পারে বলে তিনি আশঙ্কা করেন।

এ ব্যাপারে সুগার মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম কালবেলাকে বলেন, টাকা নিয়ে শ্রমিক নিয়োগ করার বিষয়টি সঠিক নয়। যে ১৩৭ জন নিয়োগ দেওয়া হয়েছিল, সেটি দৈনিক হাজিরায়। তাদের কোনো নিয়োগপত্র নেই। তাদের ফের নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে তারা মিলের মধ্যে কাজের দাবিতে জড়ো হচ্ছেন বলে জানতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X