কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তারের প্রতীকী ছবি : সংগৃহীত
গ্রেপ্তারের প্রতীকী ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৪ ডিসেম্বর) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন- আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেন (২০)।

পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, গত ০৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয়। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে শনিবার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০/১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X