কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শীত নিয়ে দুঃসংবাদ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রতীকী ছবি।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রতীকী ছবি।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীত এবং বৃষ্টি আরও বাড়তে পারে বলে আশংকা করছে আবহাওয়া অফিস।

শনিবার (২১ ডিসেম্বর) জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই সকল মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, রোববার (২২ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৫ দিনের রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X