কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করেছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় দৈনিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, বৃহস্পতিবার ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, ইজতেমার দুপক্ষ শান্তিপূর্ণভাবে থাকবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিত কামনা করেন পুলিশ কমিশনার।

এর আগে গত ১৮ ডিসেম্বর ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ওই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা দুইটা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবেন না। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।

কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চঃস্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই দিন ডিএমপির পক্ষ থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কামারপাড়া, আবদুল্লাহপুর, উত্তরা-১০ নম্বর সেক্টর ও তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ ও পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, টঙ্গীর ইজতেমা মাঠের দখল নেওয়াকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১০

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১১

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১২

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৩

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৪

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৫

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৭

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৮

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৯

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

২০
X