বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে আনসার ও ভিডিপি‌কে ভিন্নরূপে দেখা যা‌বে : মহাপরিচালক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : কালবেলা

আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে।

রোববার (৫ জানুয়ারি) সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, প্রত্যেক সদস্যের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে। আসন্ন নির্বাচনে আনসার বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সদস্যরা নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।

ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি প্রত্যেককে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা, উদ্যম ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এ ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়, যা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। র‍্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনসার বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপমহাপরিচালক এবং বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X