টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, রয়েছে বিজিবির হেফাজতে

টেকনাফে সাগর পথে বাংলাদেশে আরও ৩৪ রোহিঙ্গার অনুপ্রবেশ। ছবি: কালবেলা
টেকনাফে সাগর পথে বাংলাদেশে আরও ৩৪ রোহিঙ্গার অনুপ্রবেশ। ছবি: কালবেলা

কক্সবাজারের টেকনাফে সাগরপথে ট্রলারে করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী ও শিশুসহ ৩৬ রোহিঙ্গা।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকেন তারা।

টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপঅধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে। অনুপ্রবেশকারীদের মধ্যে পাঁচ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে।

এ বিষয়ে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. ছিদ্দিক বলেন, ‘মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এ ছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও একটি রোহিঙ্গাবোঝাই বোট (নৌকা) সাগরে ভাসছে বলে জানা গেছে।’

চার দিন সাগরে ভাসমান থাকা মো. আলম (৩০) নামে একজন বলেন,

মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় আমাদের গ্রাম। সেখানে ‘মগ বাগি’ আরকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাই আমরা প্রাণে বাঁচতে একটি কাঠের নৌকা নিয়ে পাঁচ দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি।

একই এলাকার রোহিঙ্গা আবু তাহের বলেন,

আমাদের এলাকায় পাঁচটি মুসলিম গ্রাম আছে। সেখান থেকে জোর করে ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের দিয়ে জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। ‘মগ বাগির’ দলে যোগ না দিলে রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। মূলত রোহিঙ্গাদের ব্যবহার করছে আরাকান আর্মি। যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে। তাই বাংলাদেশে চলে এসেছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

টেকনাফ ২ বিজিবির উপঅধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, ‘সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X