মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণ করে কারাগারে গেলেন আ.লীগের ৮ নেতাকর্মী 

আত্মসমর্পণ করা আ.লীগ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আত্মসমর্পণ করা আ.লীগ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জামালপুর ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মাহমুদা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণ করা নেতাকর্মীরা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আতোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মতিউর রহমান মতি।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন।

এদিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। এটি ছিল প্রথম ধাপ। পর্যায়ক্রমে অনেক নেতাকর্মী এভাবেই আত্মসমর্পণ করবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X