শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। ছবি : কালবেলা
ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। ছবি : কালবেলা

শেরপুর পৌর টাউন সংলগ্ন রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। এ ঘটনায় শপিং কমপ্লেক্সের মালিক ও কর্মচারীসহ দুজনকে আটক করে পুলিশ দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন প্রতিষ্ঠানটির মালিক সদর উপজেলার রৌহা ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে রাজু মিয়া (৩৯) এবং কর্মচারী একই এলাকার সাইফুল ইসলামের ছেলে কাউসার আহমেদ (১৯)।

স্থানীয় জানান, রাত সাড়ে ৮টার দিকে শপিং কমপ্লেক্সটির ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এবং জয় বাংলা স্লোগান লেখা ওঠে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শেরপুর পৌর ছাত্রদলের নেতারা ঘটনাস্থলে আসেন। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান প্রদর্শিত হওয়ায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানটির মালিক ও একজন কর্মচারীকে আটক করে।

শেরপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব খালিকুজ্জামান সিদ্দিকী আসিফ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে বিচরণ করতে ভয় পায়। এ জন্য তারা আত্মগোপনে থেকে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছে। তার অংশ হিসেবেই গোপনে আঁতাত করে এ কর্মকাণ্ড চালাচ্ছে। এভাবে কাপুরুষের মতো রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে। আমরা শেরপুর পৌর ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনকে প্রতিহত করতে প্রস্তুত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা কমিটির সংগঠক আরাফাত রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের স্লোগান ডিজিটাল স্ক্রিনে চালানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা অবশ্যই একটি পরিকল্পিত ঘটনা। ফ্যাসিবাদী যে চক্রটি ছাত্রদের ওপর নির্মমভাবে গুলি করেছে তারাই এ কাজটি করেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, আমি ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কালবেলা/এসআই/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X