হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলা ফায়ার সার্ভিসের ও বিদ্যুৎ অফিসের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের ছেলে ফাহাদ মোহাম্মদ আরাবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল। দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল পেছন দিক থেকে এসে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ তিনজন পড়ে আছে। দুজনকে মৃত আর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১০

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১১

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১২

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৪

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৫

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

১৬

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

১৭

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

১৮

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

১৯

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

২০
X