ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাষণ্ড হাসিনার কোনো মনুষ্যত্ব নেই : সুলতানা আহমেদ

বিএনপির নির্বাহী কমিটির সহমহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ। ছবি : কালবেলা
বিএনপির নির্বাহী কমিটির সহমহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সহমহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। পাষণ্ড খুনি হাসিনার কোনো মনুষ্যত্ব নেই। যার কারণে দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে ঢাকার ধামরাই উপজেলার ঢুলিভিটা ও চৌহাট এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতানা আহমেদ বলেন, এদেশের হাজারো মায়ের বুক খালি করেছে খুনি হাসিনা। মা ও সন্তানের ভালোবাসার মাঝে প্রাচীর তৈরি করেছিলেন হাসিনা। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে নিকৃষ্ট পশু হয়েছিলেন।

তিনি বলেন, দেশে চলছে কনকনে শীত। পাশাপাশি ঘনকুয়াশায় অসহায় দারিদ্র্য মানুষের কষ্টের সীমা থাকে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধামরাইয়ের এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমার নিজস্ব অর্থায়নে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

তিনি আরও বলেন, আজ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তার মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাও ছেলে। মা খালেদা জিয়াকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে যান।

এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মো. আলী রাজ, ধামরাই থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মহসিন, ধামরাই পৌর শ্রমিকদলের সহসভাপতি মোহাম্মদ সেলিম, ধামরাই থানা ছাত্রদলের সাবেক সদস্য কবির চৌধুরী প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X