সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা রফিকুল গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার এসআই শাহাদত হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার বন্দবের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রফিকুলের পরিবার অভিযোগ করে বলেন, পুলিশ মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করে কখনো টেন্ডারবাজি, কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। শুধু হয়রানি করতে তাকে গ্রেপ্তার করেছে।

রৌমারী থানার এসআই শাহাদত জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব মণ্ডল। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আ.লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X