দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

মামলার হুমকি দেওয়া সেই রেঞ্জ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার। ছবি : কালবেলা
দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ের দেবীগঞ্জে বনপ্রহরী শাকিলকে একাধিক মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া সেই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারকে সাময়িক বরখাস্ত করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ‘মামলার ভয় দেখিয়ে হুমকি, বনের রেঞ্জ কর্মকর্তার অডিও ফাঁস’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে বন বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম সাময়িক বরখাস্ত করার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম জানান, অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সামাজিক বন বিভাগ, দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) ইউসুফ নামে আরেক বন প্রহরীর সঙ্গে রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারের মুঠোফোনে কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে রেঞ্জ কর্মকর্তাকে শাকিল নামে অপর এক বন প্রহরীকে একাধিক মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিতে শোনা যায়। এ ঘটনায় দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X