শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

অভিযুক্ত গোবিন্দ চন্দ্র শীল। ছবি : কালবেলা
অভিযুক্ত গোবিন্দ চন্দ্র শীল। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল (২৮) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে পুলিশ।

আটক গোবিন্দ চন্দ্র শীল শিবালয় অক্সফোর্ড একাডেমির ইংরেজি বিষয়ের শিক্ষক এবং ঘিওর উপজেলার করোটিয়া সাহাপাড়া এলাকার শ্যামল চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি গুরুত্ব না দিয়ে উল্টো ছাত্রীকে চুপ থাকার নির্দেশ দেন। এমনকি তাকে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করে অভিযুক্ত শিক্ষক গোবিন্দ চন্দ্র শীলের সঙ্গে মীমাংসার জন্য।

ভুক্তভোগী ছাত্রী জানায়, বুধবার টিফিনের সময় চারতলায় বান্ধবীদের খুঁজতে গেলে নামার পথে শিক্ষক গোবিন্দ চন্দ্র শীল পেছন থেকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়। অনেক চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে যাই। পরে সিনিয়র আপুদের জানালে তারা আমাকে প্রধান শিক্ষকের কাছে পাঠান। কিন্তু প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্ব না দিয়ে বলেন, বাড়িতে জানানোর দরকার নেই, ক্লাসে যাও। এরপর আরও কয়েকজন শিক্ষক কটু কথা বলেন আমাকে নিয়ে।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘ঘটনার পর আমার মেয়ে প্রধান শিক্ষকের কাছে বিচার চাইতে গেলে তিনি উল্টো ক্লাসে পাঠিয়ে দেন। ঘটনার পর মেয়েকে দুইবার ঢাকা-আরিচা মহাসড়কে আত্মহত্যার চেষ্টা করতে দেখি। কোনোভাবে বুঝিয়ে বাসায় এনেছি। প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে ডাকেন, কিন্তু সেখানে এক শিক্ষক বলেন, ‘এটা কোনো ব্যাপার না, অনেক জায়গায় শিক্ষক-ছাত্রীর বিয়ে হয়।’

ভুক্তভোগীর বাবা বলেন, ‘শিক্ষক গোবিন্দ চন্দ্র শীলকে বাঁচাতে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমাকে চাপ দেওয়া হচ্ছে। আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি অভিযুক্ত শিক্ষক ও তাকে বাঁচানোর চেষ্টা করা অন্য শিক্ষকদের কঠিন শাস্তি দাবি করছি।’

তবে শিক্ষক গোবিন্দ চন্দ্র শীলকে রক্ষার অভিযোগ অস্বীকার করে অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনা জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর চেষ্টা করি, কিন্তু তিনি না থাকায় উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে জানিয়েছি।’

শিবালয় থানার ওসি এ. আর. এম. আল-মামুন বলেন, ‘ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্তসাপেক্ষে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের কঠিন শাস্তি ও বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন অভিভাবকরা। কেউ কেউ বলছেন, শিক্ষক যদি শিক্ষার্থীদের নিরাপদ রাখতে না পারেন, তবে অভিভাবকরা তাদের সন্তানদের কার কাছে পাঠাবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X