গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৩টা থেকে পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অদৃশ্য হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি আবার চালু করা হয়েছে। এ সময় দৌলতদিয়া ঘাটে সাতটি ফেরি নোঙর করা ছিল।

তিনি বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় দক্ষিণবঙ্গগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো কিছুটা দুর্ভোগের শিকার হয়। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় বর্তমানে নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১০

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১১

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১২

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৩

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৫

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৭

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৮

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৯

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

২০
X