ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

ফরিদপুরের ভাঙ্গায় কর্মী সমাবেশে বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গায় কর্মী সমাবেশে বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ফরিদপুর-৪ আসনে আমি সোনা ফলাব। আমাদের শহীদ জিয়া যেখান দিয়ে যেতেন সেখানেই সোনা ফলাতেন। তার থেকেই আমাদের শিক্ষা নেওয়া। আমরা সেই নেতার দল করি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

বাবুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালানোকে বেছে নেননি। আপসকেও বেছে নেননি, বেছে নিয়েছিলেন মৃত্যুকে। যে নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় না, সেই আদর্শকে বুকে ধারণ করে কর্মীদের নিয়েই আমরা চলতে চাই।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমি আপনাদের কাছে এই প্রথম কর্মীদের সঙ্গে সমাবেশ করতে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন।

বাবুল বলেন, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনকে আমি বিএনপির দুর্গ বানাব। প্রয়োজনে জনসাধারণের ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালাব। আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি, পরাজয় শিখিনি। জনগণের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১০

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১১

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১২

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৪

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৫

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৬

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৮

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৯

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X