কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেল চালক-সুপারভাইজারের

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে পেছন থেকে ধাক্কা দেওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ছবি : কালবেলা
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে পেছন থেকে ধাক্কা দেওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ছবি : কালবেলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে অন্য একটি বাসের ধাক্কায় চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার হিরন্যকান্দি স্যাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাসচালক গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া এলাকার মুনসুর আলির ছেলে মো. মন্টু মোল্লা ও একই বাসের সুপারভাইজার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলী গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি পরিবহন হিরন্যকান্দি এলাকায় পৌঁছলে একইদিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী বাস সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

ওসি মো. রকিবুজ্জান বলেন, টুঙ্গিপাড়া ও সোহাগ বাসের সংঘর্ষে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। এ ছাড়া আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১০

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১১

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১২

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৩

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৪

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৫

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৬

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৭

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৮

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৯

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

২০
X