সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির পাশের লিচু বাগান থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার 

মাদ্রাসাছাত্র ইব্রাহিম মিয়া। ছবি : সংগৃহীত
মাদ্রাসাছাত্র ইব্রাহিম মিয়া। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসাছাত্র ইব্রাহিম মিয়া (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টায় বাড়ির পাশের লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। ইব্রাহিম মিয়া শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

ইব্রাহিমের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে ঐ দিন রাত ১১টায় বাড়ির পাশের লিচু বাগান থেকে পরনের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১০

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১১

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১২

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৩

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৭

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৯

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

২০
X