শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে মাইক্রোবাসের চাপায় নিহত ২, আহত ৬

শেরপুরে বেপরোয়া গতির মাইক্রোবাস চাপা দেয় ব্যাটারিচালিত অটোরিকশাকে। ছবি : কালবেলা
শেরপুরে বেপরোয়া গতির মাইক্রোবাস চাপা দেয় ব্যাটারিচালিত অটোরিকশাকে। ছবি : কালবেলা

শেরপুরে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসচাপায় ২ জন নিহত হয়েছেb। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

এদিকে দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ যাত্রীরা পালিয়ে যান। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী গৌরব ও রনি। আর ল্যাবের মালিক শুভকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল এবং আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই রনি নামে একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়।

এছাড়া শুভ নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১২

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৩

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৪

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৫

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৬

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৭

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৮

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৯

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

২০
X