টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলে শামীম ওসমান

‘ওরা সেপ্টেম্বরের প্রথম দিকে আঘাত করতে পারে, আমরাও খেলব’

টাঙ্গাইলে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ছবি : কালবেলা
টাঙ্গাইলে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ছবি : কালবেলা

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। আপনাদের প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতাবিরোধীরা এই মাসেই একটি বাজে খেলা খেলতে পারে। ওরা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে আঘাত করতে পারে। আমরাও খেলব।’

তিনি বলেন, ‘বিদেশিদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে। এতে কোনো লাভ নেই। আগামী ১০০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।’

সোমবার (২১ আগস্ট) বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সব শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বলেছিলেন , ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ তোফাজ্জল হোসেন তোফা। এ সময় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১০

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১২

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৩

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৪

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৫

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৬

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৭

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৮

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

২০
X