বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বগুড়ার ধুনট উপজেলায় ইফতারের পর বিশ্রামের সময় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার (২২ মার্চ) রাতে মাহমুদ হোসেনের বিরুদ্ধে এ মামলা করেন।

মাহমুদ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রামের মোকার আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যানচালক। আর মাহমুদ হোসেন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। ফসলের ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নেওয়ার জন্য মাহমুদ প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর অটোভ্যান ব্যবহার করে। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মাহমুদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে অটোভ্যান চালকের বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কু-দৃষ্টি পড়ে মাহমুদের।

এ অবস্থায় গত ১৯ মার্চ স্বামী-স্ত্রী এক সঙ্গে ইফতার শেষে স্বামী বাড়ির অদূরে বাজারে যায়। তখন ওই বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে মাহমুদ ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর স্বামী ঘরে ঢুকে মাহমুদকে আটকের চেষ্টা করে ব্যর্থ হন।

ঘটনার পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম কালবেলাকে বলেন, ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেটাইন কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

১০

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১১

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১২

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১৩

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৪

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

১৬

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য ১২টি ইসলামিক অভ্যাস

১৮

প্রকাশ পেল ইনা খান-আকাশের 'ডালিম ঠোঁট'

১৯

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

২০
X