মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাইলেন আবরারের বাবা

কুষ্টিয়ায় মানববন্ধনে কথা বলেন আবরারের বাবা বরকত উল্লাহ। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় মানববন্ধনে কথা বলেন আবরারের বাবা বরকত উল্লাহ। ছবি : কালবেলা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পলাতক আসামিদের গ্রেপ্তার করে বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন আবরারের বাবা বরকত উল্লাহ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধনের এমন দাবি জানান তিনি।

এসময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজও উপস্থিত ছিলেন। আবরার ফাহাদের স্কুল কুষ্টিয়া জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী অভিভাবক ছাড়াও মানববন্ধন অংশ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

এসময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ন্যায়বিচারের স্বার্থে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা উচিত। তিনি জানান, আদালতের দেওয়া রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও এখনো চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, আবরার হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা বিচার ব্যবস্থার প্রতি চরম অবহেলার প্রমাণ। বিশেষ করে মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির বলেও মনে করেন তারা।

মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ (বুলু), ছোট ভাই আবরার ফাইয়াজ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুসহ কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং রায় বাস্তবায়নের দাবিও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X